ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতের সংসদে তিন তালাক বিল পাশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুমুল বিরোধিতার মধ্যে বৃহস্পতিবার সংসদে মৌখিক ভোটে পাশ হয়ে গেলো তিন তালাক বিল। এই বিলে বলা হয়েছে, তাৎক্ষণিক তিন তালাক প্রমাণিত হলে তিন বছর কারাবাস এবং জরিমানা হবে পুরুষের। নাবালক সন্তানরা মহিলার কাছে থাকবে। আর মহিলা চাইলে জেলা প্রশাসকের কাছে আবেদন করতে পারেন।

জম্মু-কাশ্মীর ছাড়া দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই তিন তালাক আইন কার্যকর হবে। এ দিন লোকসভায় বিলটি উত্থাপন করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সাড়ে চার ঘণ্টার বিতর্ক শেষে ভোটাভুটিতে বাতিল হয়ে যায় অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তহাদুল (এআইএমআইএম)’র সাংসদ আসাউদ্দিন ওয়াইসির পেশ করা সংশোধনী।

তিনি অভিযোগ করেন, এই বিল এনে মুসলিম মহিলাদের প্রতি অন্যায় করছে কেন্দ্র। এতে তাঁদের স্বাধীনতার অধিকার খর্ব হবে। তবে এদিন লোকসভায় বিলটি প্রায় বিনাবাধায় পাশ হয়ে গেলেও, বিলটি যখন রাজ্যসভায় উঠবে, সেখানে যথেষ্ট বেগ পেতে হবে সরকারকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের সংসদে তিন তালাক বিল পাশ

আপডেট সময় ০২:০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭