ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

একটি রাজনৈতিক দল পুলিশকে টার্গেট করে হত্যাযজ্ঞ চালায়: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম বলেছেন, তথাকথিত একটি রাজনৈতিক দল পুলিশকে টার্গেট করে হত্যাযজ্ঞ চালায়। যা ইতিহাসে বিরল ঘটনা। ২০১৩ সালে এই রাজনৈতিক দলটি কর্মসূচির নামে ১৬জন পুলিশ হত্যা এবং ৩শ’ পুলিশকে পঙ্গু করেছে। ইসলামের নামে যারা মিথ্যা গুজব ছড়িয়ে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা মুসলমান থাকতে পারে না। আরেকটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামী চাঁদে যুদ্ধাপরাধীদের ছবি দেখার মতো চরম কাল্পনিক গুজব ছড়িয়ে দিয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে।

তিনি মঙ্গলবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা সদরের পুরনো থানা এলাকায় মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কমিউনিটি পুলিশংয়ের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথির ভাষণ দেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজান।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পুলিশের সাবেক আইজি আওলাদ হোসেন কাঞ্চন ও অতিরিক্ত ডিআইজি (এস্ট্রেট) সোয়েব রিয়াজ, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান আলহাজ মমিন আলী, শ্রীনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, শ্রীনগর বাজার কমিটির সভাপতি বিজয় চক্রবর্তী ও শ্রীনগর কমিউনিটি পুলিশের সদস্য সচিব আলমগীর হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

একটি রাজনৈতিক দল পুলিশকে টার্গেট করে হত্যাযজ্ঞ চালায়: আইজিপি

আপডেট সময় ০৮:৩৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭