ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করছে গুয়াতেমালা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস জেরুজালেম ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পথ অনুসরণ করছেন। তিনি ইসরায়েলে নিজেদের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নেয়ার নির্দেশ দিয়েছেন। খবর বিবিসির।

রবিবার এক ফেইসবুক পোস্টে মোরালেস জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। গত সপ্তাহে পবিত্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি প্রত্যাহারের পক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়।

বৃহস্পতিবার সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিপক্ষে ভোট দেয় মাত্র ৯টি দেশ। তারমধ্যে গুয়াতেমালা অন্যতম। গুয়াতেমালার প্রতিবেশী দেশ হন্ডুরাসও ওই ৯টি দেশের মধ্যে আছে। জাতিসংঘের ওই প্রস্তাবে ভোটাভুটির আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দিবে তাদের দেয়া অর্থনৈতিক সহায়তা বন্ধ করে দেয়া হবে।

মধ্য আমেরিকার দরিদ্র দেশ গুয়াতেমালাকে সহায়তা দেয়া দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্বপূর্ণ। রবিবার মোরালেস জানিয়েছেন, তিনি গুয়েতামাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তেল আবিব থেকে দূতাবাস স্থানান্তরের আগে প্রয়োজনীয় সমন্বয় সাধনের জন্য নির্দেশ দিয়েছেন।

তিনি আরো বলেছেন, গুয়াতেমালা ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করছে গুয়াতেমালা

আপডেট সময় ০৮:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭