ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বিজয়ের মাসেই নির্বাচন: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

সংবিধান অনুযায়ী ২০১৮ সালের ডিসেম্বরেই শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ সোমবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রী প্রদত্ত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

বিশ্বের সব গণতান্ত্রিক দেশের মতো সংবিধান মেনেই নির্বাচন হবে জানিয়ে নাসিম বলেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধান যে রায় দেবে, সেটাই আমরা মেনে নেব। খালেদা জিয়াকে অনুরোধ করব, নির্বাচনে আসুন। মাঠ ছেড়ে দয়া করে পালাবেন না। পালানোর অভ্যাস ত্যাগ করুন। মাঠে খেলা হোক, দেখেন কে জেতে কে হারে, রেফারি থাকবে নির্বাচন কমিশন।’

রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় সরকার খুবই আন্তরিক বলেও উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, খুব দ্রুতই রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। এ জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে। তা ছাড়া সরকার চুক্তি বাস্তবায়নে কাজ করছে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক, জেলা প্রশাসক (ডিসি) আলী হোসেন, পৌর মেয়র মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

পরে সাতজন সাংবাদিককে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করেন মন্ত্রী। এ সময় মন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে আরো এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বিজয়ের মাসেই নির্বাচন: নাসিম

আপডেট সময় ০৮:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭