ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে ৯টি মানব কঙ্কালসহ চোরাচালানকারী গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে নয়টি মানব কঙ্কালসহ শুকুর আলী (২৮) নামে এক চোরাচালানকারীকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ। রোববার রাজপাড়া থানার শ্রীরামপুর নদীরধার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শুকুর আলী শ্রীরামপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত হতে চোরাচালানের মাধ্যমে মানবদেহের কাঙ্কাল পাচার করে রাজশাহী মহানগর এলাকায় নিয়ে আসা হচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে এসআই ছয়ফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল শ্রীরামপুর এলাকায় অভিযান চালায়। এসময় ৯টি মানবদেহের কঙ্কালসহ শুকুর আলীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ধরে ভারত হতে চোরাচালানের মাধ্যমে মানবদেহের কঙ্কাল বাংলাদেশে এনে রাজশাহী মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।

এ বিষয়ে রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে ৯টি মানব কঙ্কালসহ চোরাচালানকারী গ্রেফতার

আপডেট সময় ০২:৩৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭