ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে আ.লীগ কর্মীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম মো. সাঈদ মাতুব্বর (৬২)। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার পূর্ব চরবলেশ^র গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদ মাতুব্বর বালিপাড়া ইউনিয়নের চরবলেশ্বর ওয়ার্ড আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।

নিহতের মেয়ে লাইলি আক্তার জানান, শুক্রবার সকালে চা খাওয়ার জন্য তার বাবা পানি গরম করার ইলেকট্রিক ক্যাটলির ছেড়া তার জোড়াতে যান। অসাবধানতাবশত বিদ্যুতের সুইচ বন্ধ না করায় সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা স্থানীয় এক পল্লী চিকিৎসককে খবর দিলে ঘটনার পরপরই আহত ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ঐ চিকিৎসক ঘটনাস্থলে এসে জানান।

এ ব্যাপারে বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বলেন, খবর পেয়ে আমি সকালে ঐ বাড়িতে গিয়েছিলাম। নিজের অসাবধানতার জন্যই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ.লীগ কর্মী সাঈদ মাতুব্বর মারা গেছেন বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে আ.লীগ কর্মীর মৃত্যু

আপডেট সময় ১২:২৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭