ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

আইনশৃঙ্খলা বাহিনী তৎপর বলেই ফিরছেন নিখোঁজরা: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আইনশৃঙ্খলা বাহিনী তৎপর বলেই সাম্প্রতিক সময়ে নিখোঁজ অনেকে ফিরে এসেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনী সচেষ্ট ছিল বলেই এরা ফেরত আসছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আমাদের গোয়েন্দা বাহিনী এগুলো নিয়ে কাজ করছে।’

শুক্রবার বিকালে রাজধানীর হাতিরঝিলে নৌকা বাইচ দেখতে এসে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

গত কয়েক বছর ধরেই নিখোঁজ হয়ে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে। যাদের মধ্যে ফিরেও এসেছে কেউ কেউ। এদের মধ্যে এক ফরহাদ মজহারের অন্তর্ধানের বিষয়টিই অন্য রকম। তার পরিবার অপহরণের অভিযোগ আনলেও খুলনায় তার মার্কেটে নিজে নিজে ঘুরে বেড়ানো, দোকান থেকে মোবাইল ফোনে টাকা পাঠানো, একটি হোটেলে খাবার খাওয়া, নিজে বাসের টিকিট কিনে ঢাকায় ফিরে আসার বিষয়ে সিসি ক্যামেরার ভিডিওচিত্র পাওয়া গেছে। আবার স্ত্রীকে ফোন করে অপহরণের কথা বলতে নিষেধও করেছিলেন ফরহাদ। এ থেকে পুলিশের ধারণা, ফরহাদ মজহার পুরো ঘটনায় প্রতারণার আশ্রয় নিয়েছিলেন।

সর্বশেষ ৪৪ দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার রাতে বনশ্রীর বাসায় ফিরে আসেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার। এর আগে ৭০ দিন পর গত মঙ্গলবার ফিরে আসেন সাংবাদিক উৎপল দাস।

নিখোঁজ হয়ে ফিরে আসা অন্য কেউ বা তাদের স্বজন অন্তর্ধানের বিষয়ে গণমাধ্যমকে কিছু জানাননি। ফলে এভাবে নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে রহস্যের কূল কিনারা হচ্ছে না। আর পুলিশের তদন্তে বিষয়গুলোর কোনো অগ্রগতি হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ফিরে এসেছে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করিনি। জিজ্ঞাসাবাদ করলেই আপনাদের জানাতে পারব- কীভাবে, কী কারণে তারা উধাও হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

আইনশৃঙ্খলা বাহিনী তৎপর বলেই ফিরছেন নিখোঁজরা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭