ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এনজিওগ্রাম করতে গিয়ে ধমনী ছিঁড়ে মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের কলকাতায় এনজিওগ্রাম করতে গিয়ে ধমনী ছিঁড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে এ ঘটনা ঘটে। রোগীর নাম নমিতা বণিক। তার পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির কারণে নমিতা মারা গেছেন।

জানা গেছে, চলতি মাসেই স্বামীকে ডাক্তার দেখাতে এসএসকেএমে আসেন নমিতা। গত ১৩ ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে এসএসকেএমে ভর্তি হন তিনি। এর পর চিকিৎসকের পরামর্শে এনজিওগ্রাম করা হয় তার। পরিবারের অভিযোগ, এনজিওগ্রাম করার পর আরও অসুস্থ হয়ে পড়েন নমিতা বণিক।

এর পর চিকিৎসকরা জানান, এনজিওগ্রামের সময় নমিতার ধমনী ছিঁড়ে গেছে। পরে এসএসকেএম হাসপাতালেই নমিতার অস্ত্রোপচার হয়। সেখানে ভেন্টিলেশনে রাখা হয় তাকে। বৃহস্পতিবার সকালে নমিতা মারা যান। এ বিষয়ে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ করেছে নমিতার পরিবার।

কলকাতার ভবানীপুর থানাতেও চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের হয়েছে। তবে এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেনি এসএসকেএম কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

এনজিওগ্রাম করতে গিয়ে ধমনী ছিঁড়ে মৃত্যু

আপডেট সময় ০২:৩০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭