ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

রংপুরের নির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর সিটি করপোরেশনের (রসিক) ভোটগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট নিয়ে ভোটার এবং স্থানীয়দের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। এমন সুষ্ঠু ভোটগ্রহণে আমি সন্তুষ্ট।’

বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সামনে এই সন্তুষ্টির কথা জানান তিনি। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরের নির্বাচনের পরিস্থিতি দেখেন ইসি।

নির্বাচনে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে বলে বিএনপি যে দাবি করেছে সে ব্যাপারেও কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, বিএনপির অভিযোগ সঠিক নয়। কেননা আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি। গণমাধ্যমও কাজ করছে।

ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ প্রসঙ্গে নুরুল হুদা বলেন, তাঁরা সতর্কতার সঙ্গে ইভিএম ব্যবহারের চিন্তা করেছিলেন। এখন পর্যন্ত কোনো বিচ্যুতি হয়নি। ইভিএম ব্যবহারকারী ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন।

এক প্রশ্নে জবাবে সিইসি বলেন, ভবিষ্যতে বিভিন্ন স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তবে আগামী জাতীয় নির্বাচনের ইভিএম ব্যবহার সম্ভব হবে না। আমরা প্রস্তুত রেখে যাব, পরবর্তীতে বাস্তবায়ন হবে।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরীসহ ইসির কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

রংপুরের নির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি

আপডেট সময় ১০:৩৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭