ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

রোহিঙ্গাদের দেখতে তুরস্কের প্রধানমন্ত্রী কক্সবাজারে

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে পৌঁছেছেন বাংলাদেশ সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলিদিরিম। বুধবার বেলা ১১টার দিকে ব্যক্তিগত বিমানে তিনি কক্সবাজার পৌঁছান। এরপর সড়কপথে উখিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি। সেখানে গিয়ে তিনি রোহিঙ্গাদের পরিস্থিতি দেখবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন।

এর আগে সকাল পৌনে দশটার দিকে ব্যক্তিগত বিমানে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন তিনি। সেখান থেকেই তিনি দেশের পথে রওনা হবেন। কক্সবাজারে তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে তিনদিনের সফরে গত সোমবার রাতে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তুরস্কের প্রধানমন্ত্রী। মঙ্গলবার তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সফরকালে তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকের পর বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

রোহিঙ্গাদের দেখতে তুরস্কের প্রধানমন্ত্রী কক্সবাজারে

আপডেট সময় ১২:৫৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭