ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবশেষে ‘পদ্মাবতী’ সমস্যার সমাধান

আকাশ বিনোদন ডেস্ক:

ভারতে গুজরাট নির্বাচনের উত্তাপ মিটতেই দ্রুত পদ্মাবতী সমস্যার সমাধান হয়ে গেল। নির্বাচনের ফলে বিজেপি টের পেয়েছে, এতদিন ধরে ধর্মীয় রাজনীতির বাড়াবাড়ি মানুষ খুব ভালো ভাবে নিচ্ছে না। তাই নজর ঘোরাতে পদ্মাবতীকে ছাড়পত্র দিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল কেন্দ্রীয় ফিল্ম সার্টিফিকেশন বোর্ড। আগামী ৫ জানুয়ারি মুক্তি পাবে পদ্মাবতী।

এই ছবির মুক্তি নিয়ে কম পানি ঘোলা হয়নি। রাজপুত করনি সেনা বার বার ঝামেলা পাকিয়েছে পদ্মাবতীর মুক্তি নিয়ে। বার বার দেওয়া হয়েছে হুমকি। দীপিকা পাড়ুকোন, সঞ্জয়লীলা বানসালির মাথা চেয়েও হুমকি দিয়েছে করনি সেনা। সেখানে অবশ্য বিজেপির কোন নেতা বা মন্ত্রী ভুল দেখতে পাননি। তারা এই হিংসার রাজনীতিকেই গুরুত্ব দিয়েছেন।

কিন্তু নির্বাচন টনক নড়িয়ে দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বের। মনে করা হচ্ছে, সেই জন্যই এত তাড়াতাড়ি ফিল্ম সার্টিফিকেশন বোর্ড পদ্মাবতী মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। নতুন বছরের প্রথম সপ্তাহের প্রথম শুক্রবার মানে ৫ জানুয়ারি এই ছবি ভারতজুড়ে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড নিয়ে ফেলেছে বলে শোনা যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবশেষে ‘পদ্মাবতী’ সমস্যার সমাধান

আপডেট সময় ১০:৫৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭