ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন

রোহিঙ্গা সংকট সমাধানে নিবিড়ভাবে কাজ করবে তুরস্ক

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে তুরস্ক নিবিড়ভাবে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিমের সঙ্গে যৌথ বিবৃতিতে তিনি এই কথা জানান।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন শেখ হাসিনা ও ইয়ালদিরিম। একান্ত বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে স্ব স্ব দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন তারা। এরপর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে করবী হলে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দু’টি সমঝোতা স্মারক সই হয়।

প্রধানমন্ত্রী বিবৃতিতে বলেন, বাংলাদেশ ও রোহিঙ্গাদের প্রতি তুরস্কের অব্যাহত সহযোগিতার জন্য দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগানকে ধন্যবাদ। তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘আলোচনায় মিয়ানমারের রোহিঙ্গা সংকটসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে নিবিড়ভাবে কাজ করতে এবং পরস্পরকে সহযোগিতা চালিয়ে যেতে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।’ বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, শিক্ষা, পর্যটন, যোগাযোগসহ প্রধান প্রধান খাতে নিজেদের সহযোগিতা জোরদারের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

দুই প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতির আগে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), শিল্প উৎপাদন, মান নির্ধারণ, সক্ষমতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা উন্নয়নের বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় এ দু’টি স্মারকের কথাও উল্লেখ করেন।

দুই দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও পারস্পরিক স্বার্থে একসঙ্গে কাজ করার বিষয়ে বাংলাদেশ ও তুরস্ক একমত জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা আশা করি, আমাদের উন্নয়ন যাত্রায় বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক।

শেখ হাসিনার পর বিবৃতি দেন তুরস্কের প্রধানমন্ত্রী ইয়ালদিরিমও। তিনি জানান, রোহিঙ্গা সংকটসহ দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বাংলাদেশের প্রতি তুরস্কের সহযোগিতা থাকবে। রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া পর্যন্ত জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকট সমাধানে নিবিড়ভাবে কাজ করবে তুরস্ক

আপডেট সময় ০৯:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭