ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লাশের সারি দেখে কান্নায় ভেঙে পড়লেন মহিউদ্দিন চৌধুরীর ছেলে

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পায়ের চাপে পিষ্ট হয়ে ১০ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশত। সোমবার দুপুর ১২টার দিকে নগরীর জামাল খান রোডের রিমা কনভেনশন সেন্টারে ওই দুর্ঘটনা ঘটে। পরে নিহতদের লাশ ও আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে দুপুর দেড়টার দিকে হতাহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গিয়েছিলেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল। সেখানে গিয়ে তিনি নিজেই কান্নায় ভেঙে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনা শুনে হাসপাতালে ছুটে আসেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। হাসপাতালে এসেই তিনি হতাহত ব্যক্তিদের খোঁজখবর নেন। এ সময় তিনি লাশ দেখতে পান। এরপরই তিনি কান্নায় ভেঙে পড়েন।

তিনি আহাজারিও করতে থাকেন। এরই একপর্যায়ে কিছুক্ষণের জন্য জ্ঞান হারানোর মতো অবস্থা হয়েছিল তার। হাসপাতালের কর্মী ও অন্যরা নওফেলকে দ্রুত ওই এলাকা থেকে বের করে নিয়ে আসেন। পরে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নওফেলের স্বজনরা জানান, সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর নওফেলকে বাসায় নিয়ে যাওয়া হয়। নওফেল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লাশের সারি দেখে কান্নায় ভেঙে পড়লেন মহিউদ্দিন চৌধুরীর ছেলে

আপডেট সময় ০৫:২৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭