ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ভাঙা স্যুটকেস থেকে শপিং মল বেরুচ্ছে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের বিরুদ্ধে আবারও বিদেশ অর্থপাচারের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জিয়াউর রহমানের কথিত ভাঙা সুটকেস থেকে এখন শপিং মল বেরুচ্ছে। রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

আলোচনায় বাঙালির মুক্তির সংগ্রাম, পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, নির্যাতন, ভাষা আন্দোলন, ছয় দফা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা, গণহত্যা, এ দেশীয় দালাল, রাজাকাদের ভূমিকা, আলবদরদের বুদ্ধিজীবী হত্যা নিয়ে দীর্ঘ বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, যারা যুদ্ধাপরাধ করেছে, তাদেরকে এখন মদদ দিচ্ছেন খালেদা জিয়া। যুদ্ধাপরাধের দায়ে যাদের ফাঁসি হয়েছে, তাদেরকে মন্ত্রী বানিয়েছিলেন জিয়াউর রহমান এবং খালেদা জিয়া। আর এখন খালেদা জিয়া সাজাপ্রাপ্তদের ছেলেপুলেদের নিয়ে দল করছেন।

খালেদা জিয়া পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও বিদেশে অর্থপাচারের অভিযোগও করেন প্রধানমন্ত্রী। জিয়াউর রহমানের মৃত্যুর পর টেলিভিশনে তার ভাঙা স্যুটকেস ও ছেড়া গেঞ্জি দেখানোর বিষয়ে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘এক সময় ভাঙা সুটকেস খেকে জাহাজ বেরিয়েছে কোকো-১, কোকো-২, ইন্ডাস্ট্রি বেরিয়েছে, এখন আবার দেখি শপিং মল বেরুচ্ছে, ফ্লাট বেরুচ্ছে, হাজার হাজার কোটি টাকা বেরুচ্ছে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে সৌদি আরব ও কাতারে বিপুল সম্পদ থাকার বিষয়ে একটি ভিডিও ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত ৭ ডিসেম্বরের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে কথা বলেন। আর এর প্রতিক্রিয়ায় পরদিন বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দেয়া হয়।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে এই ‍হুমকির বিষয়ে কিছু না বললেও তিনি বলেন, ‘সিঙ্গাপুর কোর্ট ও আমেরিকার ফেডারেল কোর্টই তো বলেছে খালেদা জিয়ার ছেলেরা মানি লন্ডারিং করেছে। এটা তাদের কাছেই ধরা পড়েছে, যে টাকা আমরা উদ্ধার করেছি।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে ‘কুলাঙ্গার ছেলে’ বলেও সম্বোধন করেন শেখ হাসিনা। তার অভিযোগ, আন্দোলনের নামে নাশকতায় তারেকই পরামর্শ দিয়েছেন খালেদা জিয়াকে।

প্রধানমন্ত্রী বলেন, ‘মানিলন্ডারিং কেসে তার (তারেক রহমান) সাত বছরের সাজা হয়েছে, ১০ ট্রাক অস্ত্র, ২১ আগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে এ দেশে যত অপকর্ম আছ, দুর্নীতির সাথে তারা জড়িত..।’

সোনালী ব্যাংকে কোকোর নামে বিপুল পরিমাণ খেলাপি ঋণ থাকার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের ব্যাংক থেকে ৯৫০ কোটি টাকা যারা লুটে নিয়ে গেছে, তারা আবার স্বপ্ন দেখে ক্ষমতায় যাবার, তারা আবার স্বপ্ন দেখে রাজনীতি করার।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

ভাঙা স্যুটকেস থেকে শপিং মল বেরুচ্ছে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:১৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭