ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটনই বড় চ্যালেঞ্জ: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাধীনতার ৪৬ বছর পর জাতি অনেক এগুলেও এখনো সাম্প্রদায়িকতাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতার ৪৬ বছরে জাতির প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে। তবে বিজয়কে পুরোপুরি সংহত করা যায়নি। এখনো এ দেশে সবচেয়ে বড় বাধা সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটন করাই এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

আজ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের সূচনা হয়। পূব আকাশে সূর্য উঁকি দেওয়ার পর সকাল সাড়ে ৬টার কিছু পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে বেদীতলে শহীদদের উদ্দেশে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নেতা শ্রদ্ধা জানানোর পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় বিউগলে বেজে উঠে করুণ সুর।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পরপরই জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটনই বড় চ্যালেঞ্জ: কাদের

আপডেট সময় ১২:৪২:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭