ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করবেই: মতিয়া চৌধুরী

ফাইল ফটো

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করবেই। কারণ দেশের মুক্তি সংগ্রামের নেতৃত্বদানকরী সংগঠন আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মতিয়া আরো বলেন, যে দলের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতা রয়েছেন সেই দল নির্বাচনে জয় লাভ করবেই। মতিয়া চৌধুরী আজ বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও মহিলা বিষয়ক সম্পাদিক ফজিলাতুন্নেসা ইন্দিরা। সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিকের পরিচালনায় সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নারী সমাজের উন্নয়নে যেভাবে কাজ করেছেন তা অতীতে আর কোন সরকার করেনি। বঙ্গবন্ধুর কন্যা শুধু নারীদের জন্য বিধবা ভাতা ও মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থাই করেন নি, তিনি সন্তানের পরিচয়ে বাবার নামের সঙ্গে মায়ের নাম লেখা বাধ্যতামূলক করে নারী জাতিকে গৌরবান্বিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন নারীদের বিচারপতি হিসেবে নিয়োগের ব্যবস্থা করেছেন তেমনি জাতিসংঘের শান্তি মিশনে নারী পাইলটদের যোগদানও বর্তমান সরকারের বড় অবদান। বিএনপি নেত্রী খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় হাওয়া ভবন নিয়ে ব্যস্ত থাকায় তার এসব নিয়ে ভাবার সময় ছিল না।

কৃষিমন্ত্রী বলেন, আগামী বছরের ডিসেম্বর মাসে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য নারী সমাজকেই অগ্রনী ভূমিকা পালন করতে হবে। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নারী সমাজের সম্মান বৃদ্ধি পায়। সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

মাহবুব-উল-আলম হানিফ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আগামী বছরের ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগনের ওপর আস্থা থাকলে সে নির্বাচনে আপনারা অংশ গ্রহন করুন। তিনি বলেন, কিন্তু নির্বাচনকে বানচাল করার কোন ষড়যন্ত্র করলে তা সহ্য করা হবে না। দেশের মানুষকে সঙ্গে নিয়ে অতীতের মতো আপনাদের যে কোন ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করবেই: মতিয়া চৌধুরী

আপডেট সময় ১১:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭