ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারিকুলাম, শিক্ষক ও অবকাঠামোসহ শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনীতি দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: আমু

অাকাশ জাতীয় ডেস্ক:

ইতোমধ্যে ৭ শতাংশেরও বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় ভারতের সাথে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন করে সীমানাহীন বাংলাদেশ সীমানা নির্ধারণে সক্ষম হয়েছে। পাশাপাশি সমুদ্র বিজয়ের মাধ্যমে বঙ্গোপসাগরে সীমানা নিশ্চিত করে বাংলাদেশের স্বাধীনতার পরিপূর্ণতা পেয়েছে’। যারা আদমজীর মতো ঐতিহ্যবাহী পাটকল বন্ধ করে দিতে পারে, তারা পুনরায় ক্ষমতায় আসলে রাষ্ট্রায়ত্ত কল-কারখানাগুলো বন্ধ করে দেবে বলে তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন।

শিল্পমন্ত্রী সোমবার রাজধানীর বিসিআইসি মিলনায়তনে ‘মহান বিজয় দিবস-২০১৭’ উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম, বিএসটিআই’র মহাপরিচালক সরদার আবুল কালাম, বিসিক চেয়্যারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার, বিটাক মহাপরিচালক ড. দিলীপ কুমার শর্মা, বিসিআইসি’র চেয়ারম্যান শাহ্ মো. আমিনুল হক ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এনামুল হক বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারিকুলাম, শিক্ষক ও অবকাঠামোসহ শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনীতি দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: আমু

আপডেট সময় ১২:১৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭