ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ওয়ান প্ল্যানেট সামিটে অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ১০টার দিকে সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরতশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের উদ্দেশে যাত্রা করেন শেখ হাসিনা।

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় দুবাই হয়ে চার্লস ডি গৌল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটির। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন প্যারিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। সেখান থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহ নেয়া হবে ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্র্যান্ড (অপেরা) হোটেলে। সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।

তিন দিনের সরকারি সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আগামী ১১ থেকে ১৩ ডিসেম্বর প্যারিসে ‘ওয়ান প্ল্যানেট সামিট’ হবে। ২০১৫ সালের ১২ ডিসেম্বর জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনের ২১তম অধিবেশনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয়। এই চুক্তির দুই বছর পূর্তিতে এই সামিটের আয়োজন করা হয়েছে।

সামিটে বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ এবং তা অর্জনে উদ্ভাবনী ও বাস্তবায়নযোগ্য উদ্যোগ গ্রহণের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করবেন। সম্মেলনের হাই লেভেল সেগমেন্টে প্রধানমন্ত্রীসহ আমন্ত্রিত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশগ্রহণ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, এই সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ সঙ্গেও দ্বি-পাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী জানান, ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দ্বি-পাক্ষিক সহযোগিতা, নিয়মিত কূটনৈতিক আলোচনা অনুষ্ঠান, সমুদ্র অর্থনীতিতে পারস্পরিক সহযোগিতা এবং বঙ্গবন্ধু স্যাটালাইট উৎক্ষেপণসহ সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচিত হবে।

তিন দিনের সফর শেষে ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের দেশে ফেরার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৩২:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭