ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

মানবাধিকারের চ্যালেঞ্জ মোকাবেলায় তারুণ্যকে কাজে লাগাতে হবে: স্পিকার

অাকাশ জাতীয় ডেস্ক:

মানবাধিকারের মূল চ্যালেঞ্জ অবিচার, শোষণ, ক্ষুধা-দারিদ্র্য ও সকল প্রকার বৈষম্য মোকাবেলায় তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৭ উদযাপন উপলক্ষ্যে ‘সমতা, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদা সমুন্নত রাখা’ শীর্ষক জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এর আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

তারুণ্য এ দেশের শক্তির উৎস উল্লেখ করে স্পিকার বলেন, এই তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। অংশগ্রহণমূলক গণতন্ত্রের প্রতি এই তরুণ সমাজকে আকৃষ্ট করতে হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, `বাংলাদেশ সম্প্রতি মানবিক কারণে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জণগোষ্ঠীকে আশ্রয় দিয়ে মানবাধিকার রক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মানবতার এ নির্দশন স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ববাসীর কাছে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে আখ্যায়িত।`

স্পিকার জাতিসংঘ সাধারণ পরিষদে শেখ হাসিনার ৫-দফা সুপারিশের আলোকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্বনেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

মানবাধিকারের চ্যালেঞ্জ মোকাবেলায় তারুণ্যকে কাজে লাগাতে হবে: স্পিকার

আপডেট সময় ১১:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭