ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তরপত্রের সঠিক মূল্যায়নে পাসের হার কমেছে: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

গতবারের তুলনায় এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার তুলনামূলক কম বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তবে পাসের হার কমের ঘটনায় মন্ত্রী বিস্মিত নন বলে জানান। এর জন্য এসএসসির মতো নতুন পদ্ধতিতে খাতার মূল্যায়নসহ নানা বিষয়কে কারণ হিসেবে তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, আগে সাধারণ ধারণা ছিল ওজন করে নম্বর দেয়া হয়। এখন আর সে সুযোগ নেই। এখন খাতা দেখেই নম্বর দিতে হয়। এটা আমরা ইতিবাচক বলেই মনে করি।
এ বছর মোট পাস করেছেন ৬ লাখ ৪৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মোট ৩৭ হাজার ৭২৬ জন শিক্ষার্থী। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৫৮ হাজার ২৭৬ জন।

এবার ৮টি সাধারণ শিক্ষাবোর্ডর অধীন শুধু এইচএসসি পরীক্ষার গড় পাসের হার ৬৬.৮৪ শতাংশ। গতবার এ হার ছিল ৭২ দশমিক ৪৭ শতাংশ। এছাড়া এবারের জিপিএ-৫ পেয়েছেন ৩৩ হাজার ২৪২ জন। গতবার পেয়েছিল ৪৮ হাজার ৯৫০ জন।

অন্যদিকে মাদ্রাসা ও কারিগরিতেও গতবারের চেয়ে ফল খারাপ হয়েছে। মাদ্রাসা বোর্ডে এবার পাসের হার ৭৭ দশমিক ২ শতাংশ। এ বোর্ডে ১১ শতাংশের বেশি পাসের হার কমেছে। এখানে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮১৫ জন। অন্যদিকে কারিগরিতে শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.৩৩ শতাংশ। গতবার এ হার ছিল ৮৪.৫৭ শতাংশ। এখানে জিপিএ পেয়েছেন ২ হাজার ৬৬৯ জন।

বেলা একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংবাদ সম্মেলনের পরপরই সারা দেশের পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তরপত্রের সঠিক মূল্যায়নে পাসের হার কমেছে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১২:২৪:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭