ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বিশ্বের বহু দেশ বাংলাদেশের উন্নয়নে হতবাক: রেলমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতা পেলে দেশে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের সৃষ্টি হয়। সকল সূচকে দেশ পিছিয়ে যায়। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়।

শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। বিশ্বের বহু দেশ আজ বাংলাদেশের উন্নয়ন দেখে হতবাক। দেশকে বিশ্বের মধ্যে অন্যতম উন্নত দেশে পরিণত করতে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় আনতে হবে।

শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা যুব মহিলালীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার।

রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামী মহিলালীগের নেত্রী ও সাবেক এমপি আমেনা বেগম, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, সাংগঠনিক সম্পাদক ও চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, উপজেলা মহিলালীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, শাহজালাল মজুমদার, জাহিদ হোসেন টিপু, সৈয়দ আহমেদ খোকন ও মাহবুব হোসেন মজুমদার প্রমুখ।

পরে আওয়ামী যুব মহিলালীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার উপজেলা আওয়ামী যুব মহিলালীগের কমিটি ঘোষণা করেন। এতে জুলেখা আক্তারকে সভাপতি ও তফুরা বেগমকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যবিশিষ্ট উপজেলা আওয়ামী যুব মহিলালীগের কমিটি ঘোষণা করা হয়।

সন্ধ্যায় মন্ত্রী উপজেলার কাশীনগর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বিশ্বের বহু দেশ বাংলাদেশের উন্নয়নে হতবাক: রেলমন্ত্রী

আপডেট সময় ০১:৪২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭