ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব শ্রেণি পেশার মানুষের জন্য এবারের বাজেট: দুলু সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়: গয়েশ্বর চন্দ্র রায় যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মীর হেলাল গ্যালারিতে বসে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

গাজীপুরে ব্যবসায়ী খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালীগঞ্জের বড়নগর এলাকায় সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার করেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত সাইফুল ইসলাম বড়নগর এলাকার আফাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার বড়নগর এলাকায় স্থানীয় একটি বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। বাড়ির কাছাকাছি পৌঁছলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

খবর পেয়ে স্বজনরা তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে টঙ্গীর ক্যাথরসিস হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবার সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। শনিবার দুপুর পর্যন্ত এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব শ্রেণি পেশার মানুষের জন্য এবারের বাজেট: দুলু

গাজীপুরে ব্যবসায়ী খুন

আপডেট সময় ০১:২৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭