ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

জেরুজালেম ইস্যূতে বিক্ষোভের মুখে তিউনিশিয়ায় মার্কিন দূতাবাস বন্ধ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী ঘোষণার প্রতিবাদে তীব্র বিক্ষোভের মুখে তিউনিশিয়ায় দূতাবাস বন্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার স্থানীয় সবাদমাধ্যম দোস্তর ডট ওআরজির বরাত দিয়ে মিডল ইস্ট আই এক প্রতিবেদনে তিউনিশিয়ায় মার্কিন দূতাবাস বন্ধের খবর দিয়েছে।

তিউনিশিয়ার রাজধানী তিউনিশে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা দেশটিতে চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের। তিউনিশিয়া চলাচলে সরকারি নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা মেনে চলার পরামর্শও দেয়া হয়েছে।

মিডল ইস্ট আই বলছে, তিউনিশিয়ায় জনসমাগমপূর্ণ এলাকা ও সমাবেশ এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের নির্দেশ দিয়েছে দূতাবাস। ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার তিউনিশিয়ার বিক্ষোভকারীদের মার্কিন দূতাবাসমুখী পদযাত্রায় বাধা দিয়েছে দেশটির পুলিশ।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে তিউনিশিয়ার বেশ কয়েকটি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে রাজধানী তিউনিশে।

মার্কিন রাষ্ট্রদূতকে তলবের পর তিউনিশিয়ার প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসি বলেছেন, তার দেশ জেরুজালেম ঘোষণা সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে। ৫ ডিসেম্বর তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। ইহুদি রাষ্ট্র ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিয়েছেন তিনি। তার এ স্বীকৃতির বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে মার্কিন মিত্ররাও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

জেরুজালেম ইস্যূতে বিক্ষোভের মুখে তিউনিশিয়ায় মার্কিন দূতাবাস বন্ধ

আপডেট সময় ০১:১৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭