ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বড় কোম্পানিকে পুঁজিবাজারে আসতে হবে: বাণিজ্যমন্ত্রী

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পুঁজিবাজারের উন্নতির জন্য বহুজাতিক কোম্পানির পাশাপাশি বড় কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে। এতে বাজারের গভীরতা বা স্থিতিশীলতা বাড়বে। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কাজ করার প্রয়োজন রয়েছে।

বৃহস্পতিবার ঢাকায় শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য বিষয়ক অনলাইন পত্রিকা অর্থসূচক আয়োজিত বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, বিএসইসির কমিশনার ড. স্বপন কুমার বালা, ডিএসই ব্রোকারেজ এসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ সাদেক, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য পুঁজিবাজার খুবই গুরুত্বপূর্ণ। ২০১০ সালে মার্কেটে একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সঠিক নেতৃত্বের কারণে আজ মার্কেট স্থিতিশীল। পুঁজিবাজারে কোনো নতুন কোম্পানি আসলে তার ব্যবসায়িক ক্ষতি না করার অনুরোধ জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা যেন আবার সুযোগ-সুবিধা চেয়ে কোম্পানির ক্ষতি না করি, সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, শিক্ষক-চাকরিজীবীসহ সাধারণ মানুষ পুঁজিবাজারে বিনিয়োগ করতে চায়। এ বাজার যদি ঠিক না থাকে তাহলে কীভাবে বিনিয়োগ করবে। বিনিয়োগের ক্ষেত্রে আমাদের সুদহার এখনও বেশি। তাই সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে আরো সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।

বিএসইসি, ডিএসই, সিএসই, ব্রোকার হাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, তালিকাভুক্তি কোম্পানি, এনবিআরসহ ৪০টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এক্সপো খোলা থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বড় কোম্পানিকে পুঁজিবাজারে আসতে হবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০২:০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭