ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ বিশ্ব শান্তি ও সম্প্রীতিকে গুরুত্ব দেয়: রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, বাংলাদেশ সবসময় বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে পাস্পরিক সম্পর্ক এবং বিশ্ব শান্তি ও সম্প্রীতিকে গুরুত্ব দেয়। তিনি বলেন, ‘আমাদের বৈদেশিক নীতি স্বাধীন, যার লক্ষ্য বৈশ্বিক শান্তি ও সম্প্রীতি’। বুধবার বিকালে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্স ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০১৭-এর কোর্সের অংশগ্রহণকারীরা সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি দেশের বৈদেশিক নীতি উল্লেখ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ এমন নীতি গ্রহণ করেছিলেন। বিভিন্ন শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থা ও সশস্ত্র বাহিনীগুলোর প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বিশ্বশান্তি ও শৃঙ্খলা রক্ষায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় শান্তি রক্ষীদের ধন্যবাদ জানান।

আব্দুল হামিদ বলেন, বর্তমান বিশ্বে দ্রুত উদ্ভাবন, পরিবর্তন এবং অগ্রগতির জন্যে আন্তঃনির্ভরশীলতার চেয়ে প্রয়োজনীয় আর কিছু নেই। তিনি মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে অংশগ্রহণকারীদের তাদের স্ব স্ব রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, দেশের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় প্রতিরক্ষা কলেজ থেকে গুণগত শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে তারা অন্যদের তুলনায় বিশ্ব দরবারে উদাহরণ হয়ে থাকবে। এই কোর্সে অংশগ্রহণকারীরা পেশাদারিত্ব অর্জন করার ক্ষেত্রে ও দায়িত্ব পালনে আরো বেশি দক্ষতা অর্জন করবে বলেও রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

১৩টি বন্ধুপ্রতিম দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সমন্বয়ে মোট ২৭ সদস্যের একটি দল কৌশলগত নেতৃত্ব, জাতীয় নিরাপত্তা, জাতীয় নীতিমালা প্রণয়ন ও উন্নয়নের ওপর এ কোর্সে অংশ নেয়। রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাঁর বক্তব্যের শুরুতে সার্বভৌম দেশ গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদান ও স্বাধীনতা অর্জনে প্রাণদানকারী অসংখ্য বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এনডিসি কমানড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, বিভিন্ন ফ্যাকাল্টির বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব, স্টাফ কর্মকর্তা, এনডিসি ও এএফডব্লিউসির বেসামরিক ও সামরিক কর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

বাংলাদেশ বিশ্ব শান্তি ও সম্প্রীতিকে গুরুত্ব দেয়: রাষ্ট্রপতি

আপডেট সময় ০৯:৪৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭