ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

নদী রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে : শাজাহান খান

অাকাশ জাতীয় ডেস্ক:

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বর্তমান সরকার নদী রক্ষায় আন্তরিক এবং সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আজ বুধবার সদরঘাট টার্মিনালে নদীর পাড় ঘিরে ওয়াকওয়েসহ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে নবনির্মিত টার্মিনাল ভবনের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এসময় মন্ত্রী সদরঘাট এলাকার আশপাশকে আরো পরিচ্ছন্ন, সকল ধরনের হকার ও ঘাট এলাকার অভ্যন্তরের সকল দোকানপাট উচ্ছেদের জন্য বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

একসময় ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের মানুষের চলাচলের একটাই পথ ছিল উল্লেখ করে নৌ-পরিবহন মন্ত্রী বলেন, “সেটা ছিল নদী পথ। সদর ঘাট নৌ-বন্দর দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু নিজেও যেমন চলাচল করেছেন। তেমনি তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনাও এ বন্দর হয়েই ফরিদপুরে যাতায়াত করতেন। এখান থেকে আমিও লঞ্চ যোগে গ্রামের বাড়িতে যেতাম।”

তবে একসময় সদর ঘাট ছিল যাত্রীদের জন্য আতংকের উল্লেখ করে শাজাহান খান বলেন, “ঘাট কুলিদের অত্যাচার আর ছিনতাইকারী ও চোর চক্রের আতংকে মানুষ সদরঘাটের নাম শুনলেই ভয় পেত। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর যখন এ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে পেলাম, এরপর থেকে আমরা সদরঘাটকে শৃঙ্খলায় আনতে সক্ষম হয়েছি। এখন সদরঘাট যেমন জঞ্জালমুক্ত তেমনি আবার অনেক পরিস্কার পরিচ্ছন্নও বটে।”

শাজাহান খানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হক, পোর্ট অফিসার জয়নাল আবেদীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

নদী রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে : শাজাহান খান

আপডেট সময় ০৭:১৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭