ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

আট মাস পর সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকাল চারটায় তার সরকারি বাসভবন গণভবনে হবে এই সংবাদ সম্মেলন। এর আগে সর্বশেষ তিনি ২০১৬ সালের ৩ ডিসেম্বর সংবাদ সম্মেলন করেছিলেন।

বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যম কর্মীদেরকে এ বিষয়ে জানান হয়েছে। সদ্য সমাপ্ত কম্বোডিয়া সফর নিয়ে এই সংবাদ সম্মেলন হবে বলেও জানিয়েছেন প্রেস উইংয়ের কর্মীরা।

তিন দিনের সফর শেষে গত মঙ্গলবার কম্বোডিয়া থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী। এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি পর্যটন, কৃষি, বেসামরিক বিমান চলাচল, আইসিটি ও কারিগরি শিক্ষায় সহযোগিতা বৃদ্ধিসহ মোট নয়টি বিষয়ে চুক্তি হয়।

সাধারণত বিদেশ সফর থেকে ফিরে প্রধানমন্ত্রী বরাররই সাংবাদিকদের মুখোমুখি হন। বেশিরভাগ ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকর্মীদেরকে ডেকে সফরের সার্বিক দিক তুলে ধরেন তিনি। তবে লিখিত বক্তব্যে সফর নিয়ে কথাবার্তা হলেও প্রশ্নোত্তর পর্বে সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু ছাড়াও বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত আন্তর্জাতিক বিভিন্ন বিষয় প্রাধান্য পায়। এবারও সেটিই হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্য।

শেখ হাসিনা শেষ সংবাদ সম্মেলন করেন গত ১৭ এপ্রিল। ভারত সফরে দেশটির সঙ্গে করা বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে জানাতেই এই সংবাদ সম্মেলন করেন তিনি।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে গত ১৬ অক্টোবর দেশে ফিরে অবশ্য সংবাদ সম্মেলন করেননি প্রধানমন্ত্রী। তবে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭