ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব : বাণিজ্যমন্ত্রী রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন

নভেম্বরে ১০৭টি ধর্ষণের ঘটনা

অাকাশ জাতীয় ডেস্ক:

চলতি বছরের নভেম্বর মাসে ১০৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ১৩ জন। আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২ জনকে। এ ছাড়া ১১ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য দিয়েছে সংগঠনটি। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নভেম্বর মাসের নির্যাতনের পরিসংখ্যান জানিয়েছে সংগঠনটি।

মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, গত মাসে ৪২৭ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। অপহরণের ঘটনা ঘটেছে ২৩টি। বিভিন্ন কারণে ৪২ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। এ ছাড়া হত্যার চেষ্টা করা হয়েছে চারজনকে।

তথ্য বলছে, যৌতুকের কারণে নির্যাতনের শিকার হওয়া ২১ জনের মধ্যে ৯ জনকে হত্যা করা হয়েছে। উত্ত্যক্তের শিকার হয়েছেন ১৭ জন, এদের মধ্যে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ৪ জন। অন্যান্য কারণে মাসটিতে ৪৯ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। ২৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৬০টি বাল্যবিবাহের চেষ্টা প্রতিরোধ করা হয়েছে এবং বাল্যবিবাহের শিকার হয়েছে চারজন।

মাসটিতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১৫ জন। বেআইনি ফতোয়ার ঘটনা ঘটেছে তিনটি। অ্যাসিডদগ্ধের শিকার দুজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

গত মাসে পরিষদের এক প্রতিবেদনে চলতি বছরের প্রথম ১০ মাসে মোট ১ হাজার ৭৩৭টি ধর্ষণসহ নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে বলা হয়েছিল। অথচ গত বছর ১২ মাসে সংখ্যাটি ছিল ১ হাজার ৪৫৩টি। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের অভাব, পিতৃতন্ত্র ও বৈষম্যমূলক আইন নারী নির্যাতন বাড়ার পেছনে দায়ী বলে প্রতিবেদনে বলা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার

নভেম্বরে ১০৭টি ধর্ষণের ঘটনা

আপডেট সময় ০২:৫০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭