ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাকার অভাবে আইনজীবী পাচ্ছেন না হানিপ্রীত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

একসময় রাজরানির হালে দিন কাটিয়েছেন। বিত্ত-বৈভব, বিলাসিতায় অভ্যস্ত ছিল জীবন। কোটি কোটি টাকার মালিক সেই হানিপ্রীতকে এখন হাত পেতে টাকা চাইতে হচ্ছে। টাকার অভাবে নিজের জন্য আইনজীবী রাখতে পারছেন না। ভারতের হরিয়ানা রাজ্যের আম্বালা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষকে চিঠি লিখে সে কথা জানালেন ‘ধর্ষক বাবা’ রাম রহিমের পালিতা কন্যা হানিপ্রীত।

চিঠিতে হানিপ্রীত লিখেছেন, পঞ্চকুলা বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই চার্জশিট ফাইল করেছে। শুরু হয়েছে শুনানিও। কিন্তু তার কাছে নিজের জন্য আইনজীবী নিয়োগ করার মত কোনও টাকা নেই। নিজের দুরবস্থার কথা জানিয়ে হানিপ্রীত লিখেছেন, ‘আমি সম্পূর্ণ ভেঙে পড়েছি। আইনজীবীকে পারিশ্রমিক দেয়ার টাকাও আমার নেই।’

আইনজীবী নিয়োগ করার জন্য জেল কর্তৃপক্ষকে লেখা চিঠিতে নিজের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি চেয়েছেন হানিপ্রীত। প্রসঙ্গত, গুরমিত রাম রহিম সিং জেলে যাওয়ার পর হানিপ্রীত ফেরার হয়ে যান। তখনই তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দেয়া হয়।

সাচ্চা সওদা আশ্রমের দুই সাধ্বীকে ধর্ষণের দায়ে রাম রহিমকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ডের দিয়েছে রোহতকের বিশেষ আদালত। গুরমিতকে দোষী ঘোষণা করার পরই হরিয়ানা, পাঞ্জাব, দিল্লিজুড়ে ছড়িয়ে পড়ে হিংসা। অন্যদিকে পালিয়ে যান হানিপ্রীত। তদন্তে উঠে আসে, পরিকল্পনা করেই হিংসা ছড়িয়েছিলেন হানিপ্রীত। যাতে পালিয়ে যেতে পারে গুরমিত। এরজন্য হানিপ্রীত দুই কোটি টাকা খরচ করেছিলেন বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

হিংসা ছড়ানো ও দেশদ্রোহীমূলক কাজকর্মে যুক্ত থাকার দায়ে ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয় হানিপ্রীতকে।বর্তমানে রোহতক জেলেই বন্দি রয়েছেন হানিপ্রীত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টাকার অভাবে আইনজীবী পাচ্ছেন না হানিপ্রীত

আপডেট সময় ১২:৫২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭