ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুয়ায় বাধা দেয়ায় নারীর স্তন কামড়ে ক্ষতবিক্ষত

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জুয়া খেলায় বাধা দেয়ায় এক নারীকে কামড়ে আহত করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আর যার বিরুদ্ধে অভিযোগ সেই ব্যক্তি পালিয়ে গেছেন। সোমবার উপজেলার কাদিহাট মহারাজা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি।

এলাকাবাসী জানায়, কাশিপুর ইউনিয়নের কাদিহাট মহারাজা এলাকায় স্থানীয় বাসিন্দা মন্টু দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে আসছিলেন। এলাকাবাসীর নিষেধ একাধিকবার উপেক্ষা করেছেন তিনি। সোমবার মন্টু তার দলবল নিয়ে আবারও জুয়ার আসর শুরু করেন।

এ সময় স্থানীয় এক নারী বাধা দিলে মন্টু ও তার স্ত্রী উত্তেজিত হয়ে ওই গৃহবধূর বাড়িতে চড়াও হয়। এক পর্যায়ে মন্টু ওই গৃহবধূর স্তনে কামড় দেন। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে জুয়ারি মন্টু ও তার স্ত্রী ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আহত ওই নারীর স্বজনরা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবুল কাশেম জানান, গৃহবধূর স্তনের অবস্থা গুরুতর। জীবজন্তুর মতোই মানুষের কামড় খুবই ক্ষতিকারক। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সহিদুল ইসলাম বলেন, ‘জুয়া খেলাকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে বিষয়টির আপস-মীমাংসা করা হবে।’

কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব বলেন, ‘যে ঘটনাটি ঘটেছে তা খুবই নিন্দনীয়। বিষয়টি থানায় জানাতে ভুক্তভোগী গৃহবধূকে বলা হয়েছে।’ রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গৃহবধূকে কামড়ে আহত হওয়ার বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জুয়ায় বাধা দেয়ায় নারীর স্তন কামড়ে ক্ষতবিক্ষত

আপডেট সময় ০১:৪৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭