ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

জাপানি ফার্স্ট লেডি ইংরেজিতে কথা বলতে পারেন না : ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, জাপানের ফার্স্ট লেডি ইংরেজিতে কথা বলতে পারেন না। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গোপন বৈঠকের বিষয়ে জিজ্ঞাসা করা হলে এর ব্যাখা দিতে গিয়ে নিউ ইয়র্ক টাইমসকে এ কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে জানা গেছে, ফার্স্ট লেডি আকিয়ে অ্যাবে ইংরেজিতে কথা বলতে পারেন। তিনি কেবলই না বলার ভান করেছিলেন। জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনে জাপানের ফার্স্ট লেডির কাছে বসেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু পরে তিনি পুতিনের কাছের ফাঁকা আসনে বসেন।

ট্রাম্প বলেন, ‘তার (আকি আবে) স্বামী জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে খুবই ভালো মানুষ। সেখানে একজন জাপানি অনুবাদকও ছিলেন। তা না হলে বিষয়গুলো বোঝা খুব কঠিন হতো। তবে আমি সেদিন সন্ধ্যায় তার সঙ্গে আলাপ করেছি। তিনি খুব আন্তরিক একজন মানুষ। ওই সময়টা আমি খুব মজা পেয়েছি। আসলে পুরো ব্যাপারটাই বেশ ভালো ছিল।’

পুতিনের সঙ্গে তার গোপন বৈঠকের বিষয়টি আলোচনায় আসে। ট্রাম্প বলেন, ‘নৈশভোজটি ছিল পৌনে দুই ঘন্টার। তাই এতক্ষণ চুপ করে বসে থাকাটা সম্ভব ছিল না। আর আমার মনে হয়, জাপানি ফার্স্ট লেডি ইংরেজিতে ‘হ্যালো’ শব্দটি পর্যন্ত বলতে পারেন না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

জাপানি ফার্স্ট লেডি ইংরেজিতে কথা বলতে পারেন না : ট্রাম্প

আপডেট সময় ০৪:৫৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭