ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাটোরের নিখোঁজ ধর্মযাজক সিলেটে উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার খ্রিস্টান ধর্মযাজক ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিওকে সিলেটের দক্ষিণ সুরমা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনালের শ্যামলী কাউন্টার থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার ধর্মযাজককে সিলেট থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এর বাইরে গণমাধ্যমকে বিস্তারিত কোন তথ্য দিচ্ছে না পুলিশ। এ বিষয়ে কথা না বলতে উচ্চপদস্থদের নিষেধ রয়েছে বলেও জানায় পুলিশ।

গত সোমবার বিকাল থেকে জোনাইল সেন্ট লুইস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ওয়াল্টার উইলিয়াম রোজারিওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার দুপুরে তার নিখোঁজ হওয়ার সংবাদ পুলিশ ও প্রশাসনকে জানালে তাকে উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু হয়।

পুলিশ জানায়, নিখোঁজের পর থেকেই পুলিশের একটি বিশেষ দল প্রযুক্তির সহায়তায় তার অনুসন্ধান করছিল। সে অনুযায়ী তাকে উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাটোরের নিখোঁজ ধর্মযাজক সিলেটে উদ্ধার

আপডেট সময় ১০:৩৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭