ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জীবনানন্দ দাশের স্ত্রী জয়া

আকাশ বিনোদন ডেস্ক:

দেশের চেয়ে এখন কলকতাতেই বেশি ব্যস্ত অভিনেত্রী জয়া আহসান। ওখানকার অনেক দর্শকও তাকে ভারতীয়ই মনে করেন। একের পর এক সাফল্য তিনি পাচ্ছেন টালিগঞ্জের ছবিতে। সর্বশেষ কাজ করছেন জীবনানন্দ দাশের স্ত্রী, ‘লাবণ্য’ চরিত্রে। সায়ন্তন মুখোপাধ্যায়ের পরিচালনায় কলকাতায় শুরু হয়েছে ‘ঝরা পালক’ নামের ছবির শুটিং। এই ছবিতেই কবির স্ত্রী ‘লাবণ্য’র ভূমিকায় দেখা যাবে জয়াকে। শুটিংয়ের ফাঁকে তোলা বেশ কিছু ছবিও দেখা যাচ্ছে কলকাতার গণমাধ্যমগুলোতে। ছবি ও এই চরিত্র নিয়ে জয়া বললেন, ‘বলা যেতে পারে স্বপ্নের চরিত্র। কিছু স্বপ্ন থাকে দেখার পর মনে হয় এই স্বপ্নটা দেখতে চাইছিলাম। তেমনি চরিত্র এই লাবণ্য। খুব ভাল লাগছে কাজটা।’ জীবনানন্দ দাশের বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করছেন ব্রাত্য বসু ও রাহুল। জয়া বললেন, ‘অনেক কিছুর মধ্যে জড়িয়ে থেকেও ব্রাত্যদা যে ভাবে সময় দিচ্ছেন তাতে আমি সত্যি অভিভূত। তার কাছ থেকে অনেক কিছুই শিখছি।’ কবির বিভিন্ন লেখা পড়ে রিসার্চ করে চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক। জীবনানন্দের নাম উঠলেই কোথাও তার সৃষ্ট চরিত্র ‘বনলতা সেন’র কথা উঠে আসে। কিন্তু ছবিতে তেমন কোনও চরিত্র নেই। এদিকে সম্প্রতি ভারতের গোয়াতে অনুষ্ঠিত উৎসবে প্রদর্শিত হয়েছে জয়া অভিনীত ‘বিসর্জন’ ছবিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তনে এভারেস্টে উঠছে বিষধর সাপ, আতঙ্কে পর্বতারোহীরা

জীবনানন্দ দাশের স্ত্রী জয়া

আপডেট সময় ০৮:৪২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭