ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফুলপুরে নদীতে উড়ছে গ্যাস

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ফুলপুরে একটি নদীতে প্রাকৃতিক গ্যাস উড়ছে। এতে স্থানীয়দের আনন্দের পাশাপাশি আতঙ্কেরও কারণ হয়ে দাঁড়িয়েছে। ম্যাচের কাঠিতে টোকা পড়লেই জ্বলে ওঠবে আগুন। ‘বিপজ্জনক’ সতর্কবার্তাও জারি করা হয়নি সেখানে। উপজেলার তালুকদানা গ্রামে ইছামতি নদীর পানির নিচ থেকে অনবরত গ্যাস বেরুচ্ছে। সেখানে মানুষের জ্বালানো আগুন রবিবার রাত থেকে জ্বলছে।

জানা গেছে, ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের তালুকদানা গ্রামের ইয়াছিন আলী রবিবার বিকালে বাড়ির পাশে ইছামতি নদীতে মাছ ধরতে গিয়ে পানির নিচ থেকে বুদবুদ করে গ্যাস বেরুতে দেখেন। পরে স্থানটির চারদিকে বালু দিয়ে ভড়াট করে ম্যাচ দিয়ে আগুন দিলে তা জ্বলতে থাকে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন দেখার জন্য ভিড় জমান। রবিবার বিকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নদী থেকে বের হওয়া গ্যাসে আগুন জ্বলছিল।

সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান ডা. আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইছামতি নদীর ওই স্থান ছাড়াও পাশের কয়েকটি স্থানে পানির নিচ থেকে বুদবুদ উঠছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী দৈনিক আকাশকে বলেন, বিষয়টি তিতাস গ্যাসসহ সংশ্লিষ্ট কর্তৃপকে জানানো হবে।

স্থানীয়রা সেখানে সতর্কবানী জারি করার আহবান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফুলপুরে নদীতে উড়ছে গ্যাস

আপডেট সময় ১২:০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭