ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিছু আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক শক্তিশালী হচ্ছে: নেতানিয়াহু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, কিছু আরব দেশের সঙ্গে তেল আবিবের গোপন সম্পর্ক শক্তিশালী হচ্ছে। নেতানিয়াহুর বরাত দয়ে ইসরায়েলি দৈনিক ইয়াদিউত আহারোনোত এ খবর জানিয়েছে। বৃহস্পতিবার তেল আবিবে নেতানিয়াহু বলেন, কিছু আরব দেশের সঙ্গে এতদিন ইসরায়েলের যে গোপন সম্পর্ক ছিল তা এখন প্রকাশ পেতে শুরু করেছে।

নেতানিয়াহু আরো বলেন, সামরিক, অর্থনৈতিক, তথ্য ও প্রযুক্তি খাতে আরব দেশগুলোর সঙ্গে তেল আবিবের সহযোগিতা শক্তিশালী হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এ বক্তব্য সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি। এর আগে ইসরায়েলের তথ্যমন্ত্রী ইসরায়েল কাৎজ সম্প্রতি তেল আবিবের সঙ্গে রিয়াদের গোপন সম্পর্ক প্রকাশ করে দেয়ার জন্য সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, সৌদি রাজার উচিত এখনই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে রিয়াদ সফরের আমন্ত্রণ জানানো।

ইসরায়েলি তথ্যমন্ত্রী আরো বলেন, পারস্য উপসাগরীয় আরব দেশগুলো তেল আবিবের সঙ্গে গোপন সম্পর্কের বিষয়টি প্রকাশ করে দিলে এসব দেশকে নিরাপত্তা তথ্য দিয়ে সাহায্য করবে ইসরায়েল। ইরান ও ফিলিস্তিনি সংগ্রামীদের বিরোধিতার ক্ষেত্রে সৌদি আরব ও ইসরায়েল এতদিন গোপনে পরস্পরকে সহযোগিতা করলেও সাম্প্রতিক সময়ে দু’পক্ষই বিষয়টি ধীরে ধীরে প্রকাশ করে দিতে শুরু করেছে।

ইসরায়েল নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের দমন করছে। আর সৌদি বাদশা নিজের রাজতন্ত্র টিকিয়ে রাখার লক্ষ্যে ফিলিস্তিনিদের দমনে ইসরায়েলকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিছু আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক শক্তিশালী হচ্ছে: নেতানিয়াহু

আপডেট সময় ০২:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭