ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সমুদ্র নিরাপত্তায় আঞ্চলিক দেশগুলোর এক হতে হবে: শাহরিয়ার

অাকাশ জাতীয় ডেস্ক:

আন্তর্জাতিক সন্ত্রাসসহ সমুদ্র নিরাপত্তায় সব ধরনের হুমকি মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বিতীয় ব্লু-ইকোনমি বিষয়ক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সমুদ্র অর্থনীতি এগিয়ে নিতে বেসরকারি পর্যায়ে বিনিয়োগে গুরুত্ব দেয়ার তাগিদ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ছাড়া তিনি বলেন, এ খাতে উন্নতি করতে কারিগরি কর্মশক্তি ও সামর্থ্য অর্জনের পাশাপাশি সমুদ্র অর্থনীতি নিয়ে টেকসই গবেষণা করতে হবে।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিষয়ক ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খোরশেদ আলম বলেন, ‘দুই দিনের এ সংলাপে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সেগুলো কাজে লাগিয়ে বাংলাদেশ সমুদ্র অর্থনীতিকে এগিয়ে নিতে পারবে, লাভবান হবে।’ প্রতিবেশী দেশ ভারত ইতোমধ্যে সমুদ্র গবেষণায় অনেক দূর এগিয়ে গেছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মহাসচিব এম শহীদুল ইসলাম ও শ্রীলংকায় বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সমুদ্র নিরাপত্তায় আঞ্চলিক দেশগুলোর এক হতে হবে: শাহরিয়ার

আপডেট সময় ০৯:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭