ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত মিয়ানমার সেনাবাহিনীর অভিযানকে প্রথমবারের মতো ‘জাতিগত নিধন’ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এক বিবৃতিতে এই ‘ভয়বাহ নৃশংসতার’ জন্য দায়ীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন।

টিলারসন বলেছেন, ‘উত্তর রাখাইনের পরিস্থিতি রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনের বিষয়টি বিবৃত করছে।’

গত সপ্তাহে মিয়ানমার সফরকালে টিলারসন অবশ্য ‘জাতিগত নিধন’ শব্দটি প্রয়োগ করেননি। ওই সময় তিনি কেবল রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে স্বাধীন ও বিশ্বাসযোগ্য তদন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন।

টিলারসন বলেছেন, যাদের নির্যাতনের কারণে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ‘মার্কিন আইনের মাধ্যমে তাদের দায় নির্ধারণ করা হবে যার মধ্যে সম্ভ্যাব্য সুনির্দিষ্ট নিষেধাজ্ঞাও রয়েছে।’ তিনি বলেছেন, ‘ বার্মার সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রহরীদের চালানো এসব নির্যাতনে অসহনীয় দুর্ভোগ সৃষ্টি করেছে এবং লাখ লাখ পুরুষ, নারী ও শিশু তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।’

সেনা ও পুলিশ চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলারও নিন্দা জানিয়েছেন টিলারসন। তবে এই হামলার কারণেই রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও দমন অভিযান যথার্থ হবে এমনটা নয় বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, ‘কোন প্ররোচনায় এমন ভয়ঙ্কর অত্যাচারের যথার্থতা যাচাই করতে পারে না।’

টিলারসন ‘জাতিগত নিধন’ শব্দটি ব্যবহার করলেও আন্তর্জাতিক অথবা মার্কিন আইনে এটিকে সংঙ্গায়িত করা যায় না বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। তিনি জানিয়েছেন, এই শব্দের কারণে কোনো বিশেষ পদক্ষেপ নেওয়ার পরিস্থিতি সৃষ্টি হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১১:৪৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭