ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তনুর পরিবারের ৫ সদস্যকে ডাকা হয়েছে সিআইডি কার্যালয়ে

অাকাশ জাতীয় ডেস্ক:

বহুল আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ২০ মাস পূর্ণ হয়েছে গত সোমবার। কিন্তু দীর্ঘ এ সময়ে তনুর ঘাতকরা অধরাই রয়ে গেছে। এদিকে আজ বুধবার ঢাকাস্থ সিআইডি কার্যালয়ে যাওয়ার জন্য তনুর বাবা-মাসহ পরিবারের ৫ সদস্যকে চিঠি দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন তনুর মা আনোয়ারা বেগম। তবে তনুর ঘাতকরা আজও চিহ্নিত না হওয়ায় হতাশ পরিবারের লোকজনসহ স্বজনরা।

তনুর মা আনোয়ারা বেগম সেলফোনে জানান, গত সোমবার (২০ নভেম্বর) কুমিল্লা সিআইডি অফিস থেকে একটি আমাদের নিকট একটি চিঠি দেয়া হয়েছে। ওই চিঠিতে আমাকে (তনুর মা), আমার স্বামী (তনুর বাবা), দুই ছেলে ও লাইজুকে (তনুর চাচাতো বোন) নিয়ে ঢাকা সিআইডি অফিসে যাওয়ার জন্য বলা হয়েছে। মেয়ে হত্যার বিচারের আশায় আমরা যাব।

তিনি আরো বলেন, ‘আমাদের আর কতো জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। আমি শুরুতে যাদের নাম বলেছি, বারবার একই কথাই বলে আসছি, যাদেরকে ধরতে বলেছি তাদের ধরলেই সব কিছু খোলাসা হয়ে যাবে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ জানান, তনু হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করতে সিআইডি কাজ করে যাচ্ছ। তবে তনুর পরিবার ঢাকায় যাওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, গত বছরের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতর একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ ও ডিবি’র পর গত বছরের ১ এপ্রিল থেকে মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

কিন্তু দীর্ঘ ২০ মাসেও তনু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সনাক্ত কিংবা গ্রেপ্তার করতে না পারা, সামরিক-বেসামরিক অর্ধশতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা, এমনকি ডিএনএ পরীক্ষায় ৩ ধর্ষণকারীর শুক্রাণু পেলেও এ পর্যন্ত ডিএনএ ম্যাচ করে ঘাতকদের সনাক্ত করতে না পারায় মেয়ে হত্যার বিচার পাওয়া নিয়ে তনুর পরিবারসহ সচেতন মহলে সংশয় দেখা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তনুর পরিবারের ৫ সদস্যকে ডাকা হয়েছে সিআইডি কার্যালয়ে

আপডেট সময় ১২:৪৮:১২ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭