ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

কংগ্রেস সভাপতি প্রার্থী হিসেবে রাহুল গান্ধির নাম ঘোষণা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রত্যাশা অনুযায়ী ভারতের কংগ্রেস দলের সভাপতির পদে আসতে চলেছে রাহুল গান্ধি। সোমবার সোনিয়া গান্ধির বাসভবনে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এই প্রস্তাব পাশ হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর কংগ্রেস সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে, ফল ঘোষণা ১৯ ডিসেম্বর।

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, দলীয় সভাপতির পদে নির্বাচনের বিজ্ঞপ্তি ১ ডিসেম্বর জারি করা হবে। মনোনয়ন পেশ করার শেষ দিন ৪ ডিসেম্বর। মননোয়নপত্র পরীক্ষার শেষ দিন ৫ ডিসেম্বর। সভাপতি পদের জন্য রাহুল ছাড়া আর কারও মননোয়ন জমা না পড়লে ৫ ডিসেম্বরই রাহুলকে সভাপতি ঘোষণা করে দেয়া হতে পারে। বর্তমানে দলের সহ-সভাপতি রাহুল গান্ধি ছাড়া আর কোনও নাম যে এ ক্ষেত্রে জমা পড়বে না তা বলাই যায়।

১০ জনপথে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধির বাসভবনে ওয়ার্কিং কমিটির বৈঠকের পর এই ঘোষণা করা হয়। ৩১ ডিসেম্বরের মধ্য দলের সাংগঠনিক নির্বাচন সম্পূর্ণ করতেই হবে। চলতি বছর শেষ হওয়ার আগেই কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন শেষ করতে নির্দেশ দিয়েছেন ইলেকশন কমিশন। বেশ কিছুদিন ধরেই রাহুলের কংগ্রেস সভাপতি হওয়া নিয়ে জল্পনা চলছিল। অবশেষে গুজরাটের বিধানসভা নির্বাচনের আগে আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

কংগ্রেস সভাপতি প্রার্থী হিসেবে রাহুল গান্ধির নাম ঘোষণা

আপডেট সময় ০১:৫৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭