ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

নুহাশপল্লীতে হুমায়ূনের কবরে স্ত্রী-সন্তানদের শ্রদ্ধা

অাকাশ বিনোদন ডেস্ক:

বাংলা সাহিত্যের জাদুকর এবং জনপ্রিয় নাট্যকার, নাট্য ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৫ম মৃতুবার্ষিকী ছিল আজ।

এ উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত করেছেন স্ত্রী মেহের আফরোজ শাওন, ছেলে নিশাদ, নিনিত, লেখকের পরিবার-পরিজন ও হুমায়ূন ভক্তরা। আজ বেলা ১২টার দিকে লেখকের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এরপর মাওলানা মজিবুর রহমান বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এর আগে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ঢাকা, গাজীপুর ও আশপাশের এলাকা থেকে শত শত হুমায়ূন ভক্ত নুহাশপল্লীতে ভিড় করেন। তাদের অনেকেই প্রিয় লেখকের কবরে ফুল দেন এবং নিশ্চুপ দাঁড়িয়ে থেকে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

এদিকে হলুদ পাঞ্জাবি ও গেঞ্জি পরিহিত বেশ কি’জন ‘হিমু’ নুহাশপল্লীতে যান। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরাও নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজ ডুবল ইউক্রেনীয় ড্রোন হামলায়

নুহাশপল্লীতে হুমায়ূনের কবরে স্ত্রী-সন্তানদের শ্রদ্ধা

আপডেট সময় ১০:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭