ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হলি আর্টিজান হামলার গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে সোহেল: আছাদুজ্জামান

অাকাশ নিউজ ডেস্ক:

পুলিশের জিজ্ঞাসাবাদে জঙ্গি সোহেল মাহফুজ গুলশানের হলি আর্টিজান হামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে বলে জনিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। বুধবার ডাচ বাংলা ব্যাংক কর্তৃক ডিবি পুলিশকে দুটি মাইক্রোবাস প্রদান করা হয়। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা জানান।

আছাদুজ্জামান মিয়া বলেন, হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে ওই হামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জঙ্গি মাহফুজের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে শিগগিরই এ মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, গত ৭ জুলাই দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুষ্কুনি এলাকা থেকে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজসহ চারজনকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ। প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষে ১৭ জুলাই দ্বিতীয় দফায় সোহেল মাহফুজের আরো ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হলি আর্টিজান হামলার গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে সোহেল: আছাদুজ্জামান

আপডেট সময় ০৫:০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭