ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তরুণীকে গণধর্ষণের পর হত্যা, পাথরঘাটায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

আকাশ জাতীয় ডেস্ক:

এক তরুণীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় বরগুনার পাথরঘাটা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকসহ তিন নেতা গ্রেপ্তার হওয়ায় প্রতিষ্ঠানটির ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বরগুনা জেলা ছাত্রলীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১০ আগস্ট পাথরঘাটা কলেজের পুকুর থেকে এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ১২ আগস্ট পুলিশ বাদীয় হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করে। এই তরুণীর পরিচয় মেলেনি। এর মধ্যেই ঘটনার তিন মাস পর ১০ নভেম্বর ওই কলেজের নৈশপ্রহরীকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে নৈশপ্রহরী ওই তরুণীকে হত্যার নেপথ্যে কয়েকজন ছাত্রলীগ নেতাকে দায়ী করে বক্তব্য দেন।

এ নিয়ে গতকাল সন্ধ্যায় সভার পর রাত ৮টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক ও সাধারণ সম্পাদক তানভীর হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট সব ছাত্রলীগ নেতাকে কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, তরুণীকে হত্যার ঘটনায় পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের অপর এক নেতা গ্রেপ্তার হয়েছেন। তাই পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক জানান, তরুণীকে গণধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি রুহি আনাল দানিয়াল, সম্পাদক মো. সাদ্দাম হোসেন ছোট্ট এবং সাংগঠনিক সম্পাদক মো. মহিদুল ইসলাম রায়হানকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। তাই ওই কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে সব নেতাকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

জুবায়ের আরো জানান, তরুণী হত্যার ঘটনায় পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মো. মাহমুদ জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এনামুল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তরুণীকে গণধর্ষণের পর হত্যা, পাথরঘাটায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

আপডেট সময় ০৩:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭