ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাপাসিয়ায় নকল সরবরাহের দায়ে প্রধান শিক্ষক আটক

আকাশ জাতীয় ডেস্ক:

নকল সরবরাহের অভিযোগে গাজীপুরের কাপাসিয়ায় বীরউজলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকছুদুল ইসলাম জেএসসি পরীক্ষার একটি কেন্দ্র থেকে তাকে আটক করেন।

জানা যায়, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষায় আমরাইদ কারিগরি স্কুল ভ্যানু সংলগ্ন রাস্তার পাশে প্রধান শিক্ষক নিজাম উদ্দিন অন্য শিক্ষার্থীদের নিয়ে মোবাইলের মাধ্যমে প্রশ্নপত্র আদান প্রদান করেন। এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকছুদুল ইসলাম জানান, আটক নিজাম উদ্দিন বীরউজলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। তার মেয়ে এবার অনুষ্ঠিত জেএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার সকালে তিনি তার মেয়েকে নিয়ে স্থানীয় হাইলজোর কেন্দ্রের আমরাইদ কারিগরি ভেন্যুতে যান।

এসময় মোবাইল ফোনের ইমোর মাধ্যমে প্রশ্ন ও উত্তরপত্র ছাত্রদের বিতরণ করেন তিনি। বিষয়টি টের পেয়ে তাকে ওই কেন্দ্র থেকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে মোবাইল ফোনের মাধ্যমে নকল সরবরাহের প্রমাণ পাওয়া গেছে। এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাপাসিয়ায় নকল সরবরাহের দায়ে প্রধান শিক্ষক আটক

আপডেট সময় ০৩:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭