ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরকীয়ার জেরে অন্তর খুন, গ্রেফতার ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের অন্তর (১৫) নামে এক কিশোরকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলেন- গোয়ালপাড়া এলাকার রফিক, নিহত অন্তরের খালা লুৎফা ও অন্তরের বন্ধু শাহীন। হত্যাকাণ্ডে শিকার অন্তর ঠাকুরগাঁও আকচা ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার নূর ইসলামের ছেলে। শনিবার ভোরে পুলিশ সুপার (এসপি) ফারহাত আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, অন্তরের খালা লুৎফার সঙ্গে ঠাকুরগাঁও ভূমি অফিসের কর্মচারী গোয়ালপাড়া এলাকার রফিকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো। অন্তর বিষয়টি বুঝতে পেড়ে লুৎফা ও রফিকের অবৈধ সম্পর্কের বিষয়টি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। ভিডিও ও মেমোরিকার্ড দিয়ে দেওয়ার শর্তে রফিকের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকার জন্য রফিককে প্রায় চাপ সৃষ্টি করে সে।

গত বৃহস্পতিবার ৫০ হাজার টাকা ধার করে অন্তরকে দেওয়ার জন্য রাজি হয় রফিক। টাকা দেওয়ার আগে অন্তরের বন্ধু শাহীনের সঙ্গে হত্যার পরিকল্পনা করে রফিক। পরিকল্পনা অনুযায়ী ওই দিন রাতেই রফিক টাকা নেওয়ার জন্য অন্তরকে ফোনে দেয়। পড়ে শাহীন তার বন্ধু অন্তরকে ডেকে মুন্সিপাড়ার একটি লিচু বাগানে নিয়ে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে। এতে অন্তর মাটিতে লুটিয়ে পড়ে।

মৃত্যু নিশ্চিত করে রফিক ও শাহীন সটকে পড়ে। প্রাথমিকভাবে রফিক পরকীয়া ও ৫০ হাজার টাকার কথা স্বীকার করেছে বলে পুলিশকে জানিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পুলিশ লিচু বাগান থেকে অন্তরের মরদেহ উদ্ধার করে। পরে এসপি ফারহাত আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশকে নিদের্শ দেন। পরে পুলিশের বিশেষ টিম টেকনোলজি ব্যবহার করে হত্যাকাণ্ডের মূল রহস্য ও অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসপি ফারহাত আহমেদ বলেন, হত্যার মূল রহস্য তাৎক্ষণিক উদঘাটন করতে পেরে পুলিশ দক্ষতা পরিচয় দিয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরকীয়ার জেরে অন্তর খুন, গ্রেফতার ৩

আপডেট সময় ০১:৪২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭