ঢাকা ০৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় তুলার গোডাউনে আগুন সামষ্টিক চাপে বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন চট্টগ্রামে জোড়াখুনের রহস্য উদঘাটন:স্ট্যাম্প চুরি করতে গিয়েই মা-মেয়েকে ছুরিকাঘাত স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি অর্থনীতির পুনর্গঠন অন্যতম অগ্রাধিকার: সংসদে অর্থমন্ত্রী নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর দেশে প্রথমবারের মতো সফল ভেনাস সাইনাস স্টেন্টিং, প্রশংসায় ভাসছেন ডা. হিমু জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই, আয়োজক পাকিস্তান: শেহবাজ কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

প্রেমিকের বিয়ের দিনে কলেজছাত্রীর চিরকুট লিখে আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রেমিকের বিয়ে অন্যত্র ঠিক হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নেত্রকোনা সদরের ফারজানা জাফরিন রুমা (১৭) নামে এক কলেজছাত্রী। সে নেত্রকোনা সরকারি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। কাইলাটি ইউনিয়নের কৃষক লিটন মিয়ার মেয়ে সে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির আম গাছ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চিরকুট পাওয়া যায়।

রুমার বাবা লিটন জানান, রুমার সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের সোহান নামে এক কলেজছাত্রের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু অভয়পাশা গ্রামের একটি মেয়ের সঙ্গে সোহানের বিয়ে ঠিক হয়ে যায়। শুক্রবার তাদের বিয়ে হওয়ার কথা ছিল।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী জানান, কলেজছাত্রীর জামার ভেতর থেকে হাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটে সোহান নামে একজনকে রুমা ভালবাসত এবং তার সঙ্গে প্রতারণা করে অন্য একটি মেয়েকে বিয়ে করছে বলে উল্লেখ রয়েছে। আজ সেই মেয়েটির সঙ্গে সোহানের বিয়ের কথা ছিল।

চিরকুটে লেখা তার ভাষ্যমতে, “তিন বছরের প্রেম তুমি কি করে তিনদিনে ভুলে গেলে। তুমি পারলেও আমি পারছিলাম না তাই এই পথ বেছে নিলাম।” তবে রুমার আত্মহত্যার বিষয়টি জানাজানি হওয়ার পর সোহানের বাড়ির লোকজন আত্মগোপন করেছে।

এদিকে এ ঘটনায় নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি চিরকুট পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমি কোনো দৌড়ে থাকতে চাই না: ভাবনা

প্রেমিকের বিয়ের দিনে কলেজছাত্রীর চিরকুট লিখে আত্মহত্যা

আপডেট সময় ০৪:৩২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭