ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

র‌্যাবের ফাঁদে ধরা ভুয়া এসপি মুন্নি

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশ সুপার মুন্নি পরিচয়ে প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে মাগুরার শ্রীপুর থানার সব্দালপুর ইউনিয়নের সোনাইতন্দী গ্রাম থেকে রিনা বেগম (৪৫) নামের ওই নারীকে আটক করা হয়। ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন এতথ্য জানিয়েছেন।

অভিযোগ আছে, রিনা নিজেকে লালমনিরহাট জেলায় কর্মরত ‘এসপি মুন্নি’ পরিচয় দিয়ে পুলিশে চাকুরি প্রত্যাশীদের কাছ থেকে মোবাইল ফোনে যোগাযোগ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহের শৈলকূপা থানার হাটফাজিলপুর গ্রমের জাহাঙ্গীর বিশ্বাসকে (৩০) পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে নগদ দুই লাখ ৭০ হাজার টাকা এবং দেড় ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন রিনা।

পরে চাকরি পেয়ে জাহাঙ্গীর বিশ্বাস লিখিতভাবে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পে বিষয়টি লিখিতভাবে জানায় এবং মুন্নির ইউনিফর্ম পরা ছবি দেখান। জাহাঙ্গির বিশ্বাস এ ব্যাপারে বৃহস্পতিবার মাগুরার শ্রীপুর থানায় একটি প্রতারণার মামলাও করেন। ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, তার নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে রিনা বেগমকে বাড়ি থেকে আটক করেন।

আটক রিনা জিজ্ঞাসাবাদে জানান, এসপি মুন্নি নামে কেউ নেই। তিনি নিজে বিভিন্ন সময় মোবাইল ফোনে নিজের কন্ঠস্বর পরিবর্তন করে ‘এসপি মুন্নি’ বলে পরিচয় দিয়ে আসছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

র‌্যাবের ফাঁদে ধরা ভুয়া এসপি মুন্নি

আপডেট সময় ১২:০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭