ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর গুলশান, বারিধারা ও বনানী এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার ও মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে বুধবার এসব এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় ফুটপাত ও রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখায় সিটি করপোরেশন অ্যাক্ট অনুযায়ী বারিধারার ৭ নম্বর রোডের একটি ভবনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনসাধারণের চলাচলের লক্ষ্যে ফুটপাত ও রাস্তা উম্মুক্ত করে দেয়ার জন্য তাদের ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্মাণ সামগ্রী রাস্তা ও ফুটপাত থেকে অপসারণ করার অঙ্গীকারনামা আদায় করা হয়।

এছাড়া স্টাফ ফিটনেস সনদ না থাকা ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী বনানীর একটি পিজা শপ ও আইসক্রিম শপকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। ফুটপাতে অবৈধভাবে পার্কিংয়ের অপরাধে সিটি করপোরেশন অ্যাক্ট অনুযায়ী দুইটি প্রাইভেটকারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

আপডেট সময় ০৬:৫৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭