ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক : 

সাতক্ষীরায় এক কিশোরীকে (১৬) ধর্ষণ এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দেবাশীষ মল (২২) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে পাটকেলঘাটা থানার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দেবাশীষ মল সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া গ্রামের ভোলানাথ মলের ছেলে। তিনি স্নাতক পড়ুয়া ছাত্র বলে জানা গেছে।

মামলার নথিপত্র ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা মালায়েশিয়া প্রবাসী। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত দেবাশীষ ওই কিশোরীকে ধর্ষণ করে। বাধা দিলে কিশোরীকে কামড়ে জখম করা হয় এবং কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে দেবাশীষ। এই কাজে তাকে সহযোগিতা করে, একই গ্রামের হৃদয় ঘোষসহ আরও কয়েকজন।

কিশোরী বিষয়টি তার পরিবারকে জানালে সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় নিরুপায় হয়ে ভুক্তভোগীর মা গত ২৩ জানুয়ারি সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার পর ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়েছে। মামলার ছায়া তদন্তে নেমে র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা বুধবার রাত ৮টার দিকে দেবাশীষকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে।

এ বিষয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সোহরাব হোসেন জানান, র‍্যাব আসামিকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট সময় ১১:৩৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬