ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে আমিন জুট মিলের গুদামে আগুন, আহত ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন রাষ্ট্রায়াত্ত আমিন জুট মিলের একটি গুদামে আগুন লেগেছে। মঙ্গলবার (০৭ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ৪ নম্বর গুদামে আগুন ধরে যায়। আগুন নেভানোর কাজ করার সময় দুই ফায়ারম্যানসহ তিনজন আহত হয়েছেন। বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। আমরা জেনেছি ওই গুদামে পাট রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, উপ সহকারী পরিচালক মো. জসীম উদ্দীনের নেতৃত্বে বায়েজিদ, চন্দনপুরা, কালুরঘাট ও আগ্রাবাদ স্টেশনের নয়টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম জানান, ওই গুদামে প্রচুর পাট রয়েছে। আগুন নেভানোর কাজ করার সময় পাটের গাইট পড়ে ফায়ার সার্ভিসের দুইজনসহ আমিন জুট মিলের কয়েকজন সিকিউরিটি গার্ড আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আমিন জুট মিলে আগুন নেভানোর সময় আহত দুই ফায়ারম্যান ও জুট মিলের একজন কর্মীকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে বায়েজিদ স্টেশনের মাঈনুদ্দিনকে (৪৮) ১৯ নম্বর ওয়ার্ডে এবং কালুরঘাট স্টেশনের আবদুর রবকে (৪০) ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে আমিন জুট মিলের গুদামে আগুন, আহত ৩

আপডেট সময় ০৮:৩১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭