ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষকে স্থায়ী ঠিকানা দেওয়া হবে: পানিসম্পদ মন্ত্রী

অাকাশ নিউজ ডেস্ক:

পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহামুদ বলেছেন, ‘নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষকে স্থায়ী ঠিকানা দেওয়া হবে। এখন আর কোনও মানুষকে গৃহহারা হতে হবে না। ভোলায় নদী ভাঙন রোধে স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভাঙন রোধে ২ হাজার কোটি টাকার ওপরে বরাদ্দ দেওয়া হয়েছে।’

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ভেলা সদরের ইলিশা-রাজাপুর রক্ষা প্রকল্প কাজ পরিদর্শনের সময় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী মেঘনা, এ নদীর ভাঙন প্রবণতা বেশি। আমরা এ নদী শাসনের জন্য কাজ করছি। কারণ বর্তমান সরকারের সামর্থ্য রয়েছে। এদেশ এখন আর গরিব দেশ হিসেবে পরিচিত নয়।

ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরোয়ার মাস্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম বীরবিক্রম।সভা শেষে মন্ত্রী নৌযান যোগে ইলিশা হয়ে রাজাপুর পর্যন্ত নদী ভাঙন রোধের কাজ পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ভোলার দৌলতখান উপজেলার মেঘনার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় যোগদানের কথা রয়েছে মন্ত্রীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার

নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষকে স্থায়ী ঠিকানা দেওয়া হবে: পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় ০২:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭